ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আগস্টের ২৭ দিনে রেমিট্যান্স এলো ২০৮ কোটি ডলার

আগস্ট মাসের প্রথম ২৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২০৮ কোটি ৭০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার ৪৬১ কোটি ৪০ লাখ টাকা)। প্রতিদিন গড়ে প্রায় ৭ কোটি ৭২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।


বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চলতি মাসের এই রেমিট্যান্স গত বছরের একই সময়ে ১৯৭ কোটি ১০ লাখ ডলারের তুলনায় ১১ কোটি ৬০ লাখ ডলার বেশি। অর্থাৎ, আগের বছরের তুলনায় প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে।২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই থেকে আগস্টের ২৭ দিন পর্যন্ত) দেশে এসেছে মোট ৪৫৬ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স, যা গত অর্থবছরের একই সময়ে ৩৮৮ কোটি ৫০ লাখ ডলারের তুলনায় ৬৮ কোটি ডলার বেশি। অর্থাৎ ১৭.৫ শতাংশ বৃদ্ধি লক্ষ করা গেছে।


জুলাই মাসে দেশে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। তবে মাসটিতে আটটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স হয়নি।গত অর্থবছর ২০২৪-২৫ সালে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল মার্চ মাসে, যা ছিল ৩২৯ কোটি ডলার। পুরো বছরজুড়ে প্রবাসী আয় এসেছে ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসীদের রেমিট্যান্স ছিল ২৩.৯১ বিলিয়ন ডলার।


বিশ্লেষকরা বলছেন, সরকার ঘোষিত প্রণোদনা ও প্রবাসী আয়ের সহজীকরণ নীতির কারণে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে।


ads
ads
ads

Our Facebook Page

↑